কাগজ-কলমে উন্নয়ন না দেখিয়ে বাস্তবতার নিরিখে প্রকল্প উন্নয়ন করলেই দেশ উপকৃত হবে-- অর্থ উপদেষ্টা
উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত উন্নয়নমুলক প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহিতা ও নৈতিকতা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
এসময় অর্থ উপদেষ্টা আরও বলেন, সাধারণ মানুষের উপকারে আসে এমন ধরনের প্রকল্প নিতে হবে। এতে দেশের অর্থনৈতিক ও আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে জানান তিনি।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা, ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যে সমস্ত প্রজেক্ট হাতে নেয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত। এতে প্রকল্প সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া সত্বেও কাজ পেয়ে যায়।এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না। এক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটিংয়ে গুরুত্ব দিলে প্রত্যাশিত ফল পাওয়া যাবে। বলেন , আগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক তথ্য দেয়া হতো যা ভুল ও ম্যানুপুলেট করা। অযোগ্য অনেক প্রজেক্টে অনেক টাকা খরচ করা হয় যা থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। উপদেষ্টা বলেন, শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে কোন প্রতিষ্ঠানকে বিবেচনা করলে হবে না। সামগ্রিক বিবেচনায় একটি প্রতিষ্ঠানকে বিবেচনা করলে আশানুরূপ ফল পাওয়া যাবে বলে জানান তিনি।
Masum / Masum
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী