টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আজ ঢাকায় স্থাপত্য অধিদপ্তরের মাল্টিপারপাস হলে “টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে। এই প্রতিযোগীতার মাধ্যমে তরুণ প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদরা তাদের চিন্তা ও পরিকল্পনা দিয়ে নগরায়নকে মানবিক, অন্তর্ভূক্তিমূলক ও টেকসই করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।
নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাহমুদ আলীর সভাপতিত্বে তারুণ্যের উৎসব- ২০২৫ এর কর্মসূচী “টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং মোঃ স্থাপত্য অধিদপ্তরের মহাপরিচালক মীর মঞ্জুরুর রহমান বক্তৃতা করেন।
এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচ্য প্রতিযোগিতার জন্য দুটি থিম থিম-১: নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা এবংথিম-২: আরবানডিজাইন নির্ধারণ করা হয়। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা বিভাগে / স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মোট ৬০টি আইডিয়ার বিষয়ে আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আইডিয়াসমূহ বাছাইয়ের লক্ষ্যে প্রতিযোগীদের আইডিয়াসমূহ উপস্থাপনার উপর ভিত্তি করে বিচারকগণ প্রাথমিক ও চূড়ান্তভাবে মূল্যায়ন করেন। আইডিয়াসমূহ মূল্যায়নের ভিত্তিতে থিম-১ থেকে ৩ টি আইডিয়া এবং থিম-২ থেকে ৩ টি আইডিয়া চূড়ান্তভাবে বাছাই করা হয়।
নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা থিমে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাফিজা বিনতে হাসান।
আরবান ডিজাইন থিমে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের মো: সাজ্জাদুল ইসলাম।
Rp / Rp
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী