জাতীয় নির্বাচন কবে হবে এ সিদ্ধান্ত বাংলাদেশের: ইইউ রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবে এ সিদ্ধান্ত বাংলাদেশের। দ্রুত কিম্বা দেরিতে নির্বাচন, যাই হোক না কেন সেটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোন মতামত নেই। আমরা সংস্কার প্রক্রিয়া দেখছি এবং বাস্তবায়নে সহযোগিতা করছি।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগন গণতান্ত্রিক অধিকার চর্চায় খুবই সক্রিয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোন দলগুলো নির্বাচনে অংশ নিবে, সেটি তারা সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করবো গণতন্ত্রের আন্তর্জাতিক মানদন্ডে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাইকেল মিলার বলেন, মিথ্যা তথ্য-উপাত্ত দেয়া, ডকুমেন্টশন সঠিক না হওয়ার কারণে
ইউরোপীয় ইউনিউনের দেশগুলোতে শিক্ষার্থী ভিসার আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। তবে আবেদন করে সফল হওয়ার সংখ্যাও কম নয়।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জটিল পরিস্থিতির মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করেছিল। সরকারকে প্রশংসা করতে হয়, কারণ পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি চাপমুক্ত হয়ে উন্নতি করছে।
রোহিঙ্গা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের এই রাষ্ট্রদূত বলেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হল, রোহিঙ্গা ক্যাম্পে অর্থায়ন নিয়ে কোন চাপ নেই। যে কোন মুল্যে আমরা পাশে আছি। স্থিতিশীল অবস্থা থাকবে বলে আশা করি।
তিন দিনের সফর শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাজশাহী থেকে ঢাকায় ফেরেন। আগের দুদিন তিনি পুঠিয়া রাজবাড়িসহ বিভিন্ন মন্দির, জেলা নির্বাচন অফিস, চেম্বার অব কমার্স, বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।
Masum / Masum
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী