ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
সাধারণ মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ঈদ যাত্রায় ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেয়া হবে না এবং ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলো মালিকপক্ষ রং-চং করে রাস্তায় নামান৷ রং-টং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেয়া হবে না৷ তিনি আরও বলেন, ঈদ যাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহণে যাত্রী উঠানো প্রতিটি স্টপেজ থেকেই সকল যাত্রীদের ছবি তুলতে হবে। অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে৷ এ সমস্যা এড়াতে দূরপাল্লার সকল পরিবহণে যাত্রীদের ছবি নেয়া হবে৷ বাসের প্রথম স্টপেজ থেকে শেষে স্টপেজ পর্যন্ত যারা উঠবে সকলের ছবি নিতে হবে৷ উপদেষ্টা বলেন, প্রতিটি বাসে তিনজন করে স্টাফ থাকে৷ যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকে তাহলে তারা সাথে সাথেই মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবে৷
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ঈদের মৌসুমে অনেক সময় অনেক অদক্ষ ড্রাইভার দিয়েও বাস চালানো হয়। যার ফলে অনেক দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা বাস মালিকপক্ষকে অনুরোধ করেছি যাতে করে কোনো অদক্ষ ড্রাইভার কোনভাবেই যেন বাস চালাতে না পারে৷
গত ঈদে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পেরেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবারের ঈদ যাত্রাও নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, গত ঈদযাত্রায় যাওয়ার সময় সরকার নির্ধারিত ভাড়া নেয়া হয়েছে। কিন্তু ফেরার পথে অল্প কিছু জায়গায় এর ব্যত্যয় ঘটেছে৷ উপদেষ্টা বলেন, এবার যেন আসা-যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়ার হার সঠিকভাবে অনুসরণ করা হয় সেজন্য এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং মালিকপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে তারা সরকার নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া আদায় করবে না৷
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সকল ছুটি বাতিল করা হয়েছে৷ ঢাকা সহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে এবং তারা পুরোপুরি সজাগ রয়েছে৷ পুলিশের জন্য শুধুমাত্র জরুরি ছুটি রাখা হয়েছে, বাকি সকল ছুটি বাতিল করা হয়েছে৷
ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম বিপিএম, পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক পরিষদের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
Rp / Rp
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী