ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

শিবচরে কাবার ভ্যানের ধাক্কায় মিনিবাস দুর্ঘটনা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৫ রাত ৯:২৫

আজ বুধবার বিকেল ৫টা ২৫ মিনিটে মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর যাত্রী ছাউনির সামনে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঈদে ঘরমুখো যাত্রী বোঝাই একটি মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয় নির্মাণসামগ্রী বহনকারী একটি কাবার ভ্যান। এর ফলে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্যমতে, হঠাৎ করে প্রচণ্ড জোরে একটি ধাক্কা অনুভব করেন তারা। মিনিবাসের সামনের কাঁচ ভেঙে পড়ে যাত্রীদের উপর, সৃষ্টি হয় তীব্র আতঙ্কের। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন—কেউ হাত বা পা ভেঙেছেন, কেউবা মাথায় আঘাত পেয়েছেন। তবে আশ্চর্যজনকভাবে বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

একজন আহত যাত্রী বলেন,"মনে হচ্ছিল গাড়িটা উল্টে যাবে। প্রচণ্ড ঝাঁকুনি খেয়েছিলাম। আল্লাহর রহমতে বেঁচে গেছি।"

দুর্ঘটনার পরপরই কাবার ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। মিনিবাস কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা অভিযোগ করে জানান, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন এবং চালকদের বেপরোয়া ড্রাইভিংয়ের ফলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।

Masum / Masum

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ