লোহাগড়ায় পিতাকে না জানিয়ে মেয়ের বিয়ে, সংঘর্ষে উত্তপ্ত চাচই গ্রাম, আহত ১০
নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামের পশ্চিম পাড়ায় পিতার অজান্তে মেয়ের বিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ জুন) রাত ৯ টার দিকে চাচই গ্রামের পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম পাড়ার শরিফুল জমাদারের মেয়েকে তার মামারা শরিফুলের অনুমতি না নিয়েই বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হন শরিফুল জমাদার। পরে এ বিষয়টি নিয়ে গ্রামে সালিশ বসে। সালিশ চলাকালীন কথাকাটাকাটির একপর্যায়ে শরিফুল মোল্লা ও আখতার ফকির গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন: ১. শিমুল শিকদার (৩২), পিতা: নবী শিকদার
২. রুমি (৪০), পিতা: ইসহাক
৩. সুমি (৩৮), পিতা: ইসহাক
৪. মনির (৫০), পিতা: শুকুর জামাদার
৫. শরিফুল জমাদার
৬. জিয়াবুর
৭. তানভীর, পিতা: আসাদ জামাদার
(অন্যান্য আহতদের নাম-পরিচয় যাচাই চলছে)
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লোহাগড়া থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সংঘর্ষের কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
Link Copied