জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৪-২০২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনা সভা আজ ১৯ জুন, ২০২৫ খ্রি. তারিখে সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যগণ, ঢাকায় পদস্থ কমিশনার/মহাপরিচালকগণ, প্রথম ও দ্বিতীয় সচিবগণ (কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ) অংশগ্রহণ করেন এবং ঢাকার বাইরে পদস্থ সহকারী কমিশনার হতে কমিশনার/মহাপরিচালক পর্যন্ত কর্মকর্তাগণ জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন।
আলোচনায় অংশ নিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বলেন, চলতি অর্থবছরের শেষ সময়ে সবার লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এ ক্ষেত্রে টার্গেট ভিত্তিক রাজস্ব আদায়ের ওপর তিনি জোড় দেন। বকেয়া আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি।
তিনি সভায় অংশগ্রহণকারী কমিশনারগণের কাছে আলাদা আলাদা ভাবে তাদের অধিক্ষেত্রে রাজস্ব আদায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং চলতি অর্থবছরের বাকী দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত হন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, রাজস্ব বেশি আদায় করা মানে দেশের ঋণ কমিয়ে আনতে সহায়তা করা। তিনি রাজস্ব আদায় বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোড়দার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় জানানো হয় ২০২৪-২০২৫ অর্থবছরের মে’২৫ মাস পর্যন্ত রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা ৩৯৪৪৬০.৪৫ কোটি টাকা। এ পর্যন্ত আহরণ হয়েছে ৩২৭৭৮২.২৬ কোটি টাকা। রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা অর্জনের হার ৮৩.১০% এবং গত অর্থবছরের এ সময়ের তুলনায় আহরণে প্রবৃদ্ধি হয়েছে ৬%।
অন্যানের মধ্যে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সবাই অর্থবছরের বাকী দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Rp / Masum
ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে, থাকছে ৫ জোড়া বিশেষ ও ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন
সৌদি আরব কর্তৃক গৃহীত হজ বিধিমালা মেনে চলার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান
বিজিবি’র অভিযানে এপ্রিল-২০২৬ মাসে ১৮৩ কোটি ২০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
ওলবাকিয়া পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রচেষ্টা জোরদার করার জন্য পরীক্ষামূলক প্রকল্প বিবেচনাধীন রয়েছে -- স্বাস্থ্যমন্ত্রী
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্র
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে -- মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত : বাণিজ্যমন্ত্রী
ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ