ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাট বাস মালিক সমিতির নতুন আহবায়ক সরদার লিয়াকত আলী


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৫ বিকাল ৬:২৯

বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আহবায়ক হয়েছেন জেলা শ্রমিকদল সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী। শনিবার (২১ জুন) সকাল ১০টায় শহরের অভিজাত রেস্টুরেন্ট ক্যাসেল আশারা মিলনায়তনে মালিক সমিতির সকল সদস্য গনের উপস্থিতিতে এবং তাদের মতামতের ভিত্তিতে বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সরদার লিয়াকত আলীকে মালিক সমিতির আহবায়ক ঘোষণা করা হয়। 

আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ শাহজাহান মিনা, মোঃ জিয়াম উদ্দিন এবং মোঃ আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়। এ সময় এ্যাডঃ নুরুল ইসরামকে চেয়ারম্যান করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির অন্য সদস্যরা হলেন এ্যাডঃ শেখ শহিদুল ইসলাম (নিপ্পন) এবং সাইফুল ইসলাম। সভার সিদ্ধান্ত মোতাবেক ২ রা আগস্ট ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এ সকল তথ্য বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে