শ্রীপুরে চিকিৎসকে বাড়ীতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ও লুটপাটেট ঘটনা ঘটেছে। ডাকাত দল চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। শনিবার (২১ জুন) ভোর রাত ৩,৩০ মিনিটে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের (পশ্চিমে) চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।
চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, রাত ৩.৩০মিনিটের দিকে ১০/১২ জনের একদল ডাকাত মই দিয়ে দোতলার বারান্দায় উঠে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহতর্কাকে ঘুম থেকে ডেকে তোলে তার মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এসময় তার স্ত্রী গাইনী চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন এবং আলমারির ও ওয়ারড্রপের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতেরা ওই বাড়ীতে প্রায় আধা ঘন্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যম কর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদআব্দুল বারিক জানান, ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ী পরিদর্শণ করেছে। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্ম দেওয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।
Masum / Masum
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না