ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

শিবচরে গভীর রাতে চুরি, উধাও স্বর্ণালংকার ও মোবাইল


আব্দুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার photo আব্দুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১:৪৬
শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর গ্রামে গভীর রাতে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা।
মোল্লা বাজার সংলগ্ন মোঃ তারা মোল্লার বাড়িতে সোমবার দিবাগত রাতে চোরের দল টিনের চালা কেটে ঘরে ঢুকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
 
চোরেরা ঘরে ঢুকে ভাঙচুর চালিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে প্রায় চার ভুরি স্বর্ণালংকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ দুই হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে।
 
ভুক্তভোগী পরিবারের বড় মেয়ে ঝর্ণা বেগম জানান,
“রাত তিনটার দিকে আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। পরে ঘরের ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। ট্রাঙ্ক ভাঙা, গলার হার, চেইন, হাতের রুলী, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি হয়ে গেছে। পরে তিনি আশপাশের লোকজনকে ফোন দিয়ে ডেকে দরজা খুলে বের হন।”
 
এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এলাকাবাসী জানান, গভীর রাতে এমন ঘটনায় তাঁরা আতঙ্কিত। তাদের দাবি—দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Rp / Rp

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১