পাঁচবিবির ফুটপাত দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বিভিন্ন রাস্তার পাশের দোকানদার তাদের দোকানের পণ্যগুলো ক্রেতাদের আকৃষ্ট করতে ফুটপাত দখল করে সাজিয়ে রাখে। এতে পথচলা হাটুরে ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দীর্ঘদিন এই অবস্থা চলে আসলেও কেউ বিষয়টি সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নাই। গতকাল সকালে পৌর শহরের তিনমাথা হতে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত রাস্তার দু'ধারের ফুটপাতগুলো অবৈধ দখল মুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
ফুটপাত দখল মুক্ত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ অহিদুল ইসলাম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম , পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সহ সভাপতি মোঃ আহসান হাবিব, স¤পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সহ-সাধারন স¤পাদক ছানোয়ার হোসেন , কোষাধ্যক্ষ নজিবুল্লাহ প্রমুখ।
অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যে সব ব্যবসায়ীরা ফুটপাতের রাস্তা দখল করে ব্যবসা করে আসছিল তাদের ব্যবসার পণ্যগুলো সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ফুটপাতের রাস্তা দখল করে ব্যবসা না করে এবং সাধারণের চলাফেরার বিঘ্ন সৃষ্টি না করে এমন নির্দেশনা দেন তিনি। অভিযানের আগে ফুটপাত দখল মুক্তে মাইকিং করা হয়েছে। এর পরও যদি কেউ ফুটপাত দখল করে ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান