জয়পুরহাটে গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত
গ্রাম আদালত স¤পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপীজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের আওতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মতিয়ার রহমান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু সহ সাংবাদিক ও সুধীজনরা। এসময় বক্তারা বলেন, অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় বিরোধ নি®পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালত আরো শক্তিশালী ও জোরদার করলে অত্যন্ত গ্রামের মানুষও প্রকৃত আইনি সেবা পাবে ও হয়রানি থেকে মুক্ত হবে ।
জেলা গ্রাম আদালত সূত্রে জানা যায়, গত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মামলা দায়ের হয়েছে ৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬৯.৯৯ শতাংশ মামলার নি®পত্তি হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বিরোধ নি®পত্তির পাশাপাশি ২ কোটি ৬২ লাখ ৬১হাজার ৭০ টাকা ক্ষতিপূরণ পেয়েছে ।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান