ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় চালক গুরুতর আহত, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা


আব্দুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার photo আব্দুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৩:৪৮
আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের দৌলতপুর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা অভিমুখী করিম মোটরসের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে একটি কাবার ভ্যান ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে আছড়ে পড়ে।
 
ঘটনার সময় বাসে থাকা যাত্রী শাহজাহান জানান, “আমি তিন নম্বর সিটে বসা ছিলাম। হঠাৎ সাইড থেকে এসে একটি কাবার ভ্যান গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে বড় ধরনের কিছু হয়নি।”
 
দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে বাসের অন্যান্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান, তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
 
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রেজাউল করিম রেজা বলেন, “প্রায়ই এই এক্সপ্রেসওয়েতে ওভারটেকিং এর প্রতিযোগিতা চলে। বিশেষ করে কাবার ভ্যান কিংবা পণ্যবাহী গাড়িগুলো যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ম না মেনেই চালায়। এর ফলেই এ ধরনের দুর্ঘটনা ঘটে।”
 
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।

Rp / Rp

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১