রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫
দীর্ঘদিন যাবৎ দেশের সুশীল সমাজ, ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ এবং উন্নয়ন সহযোগীগণ রাজস্ব কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব নীতি ও বাস্তবায়নের কাজ পৃথকীকরণের পরামর্শ দিয়ে আসছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ৯ অক্টোবর ২০২৪ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ে একটি পরামর্শক কমিটি গঠন করে। উক্ত পরামর্শক কমিটির দাখিলকৃত রিপোর্ট পর্যালোচনাপূর্বক গত ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদ রাজস্ব নীতি প্রণয়ন এবং প্রণীত নীতি বাস্তবায়নপূর্বক রাজস্ব আহরণ-এ দুটো কার্যক্রম পৃথকীকরণের বিষয়ে নীতিগত অনুমোদন প্রদান করে। পরবর্তীতে বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তাগণ তাদের স্ব-স্ব এসোসিয়েশনের নেতৃবৃন্দের তত্ত্বাবধানে অন্যান্য অংশীজনের সাথে আলোচনাপূর্বক রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া প্রণয়ন করে মার্চ, ২০২৫ এর প্রথম সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট দাখিল করেন। দাখিলকৃত অধ্যাদেশের খসড়া পরিমার্জিত আকারে ১২ মে, ২০২৫ তারিখে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাদেশটি জারী করা হয়।
অধ্যাদেশ জারীর পর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারিগণ উক্ত অধ্যাদেশ বাতিলের দাবীতে আন্দোলন শুরু করেন। এ পরিপ্রেক্ষিতে গত ২০ মে, ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ জন প্রতিনিধির উপস্থিতিতে ঘন্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে, রাজস্ব সংস্কার কমিটিসহ সকল অংশীজনের সাথে বিশদ আলোচনাক্রমে জারীকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার পর উক্ত অধ্যাদেশটি বাস্তবায়ন করা হবে। এতদসত্ত্বেও আন্দোলন চলমান থাকায় ২৫ মে ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টার কার্যালয় হতে প্রেস রিলিজের মাধ্যমে আগামী ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে মর্মে অবহিত করা হলে আন্দোলনকারীগণ তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেন। ইতোমধ্যে ২২ জুন, ২০২৫ তারিখ হতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আবারো আন্দোলন শুরু হলে অর্থ উপদেষ্টা মহোদয় আগামী ২৬ জুন ২০২৫ তারিখ বিকাল ৫ টায় বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিগণকে তাঁর সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন।
সরকার প্রত্যাশা করে যে, এই আলোচনার মাধ্যমে সকল ভুল বোঝাবুঝির অবসানপূর্বক সকলের ঐকমত্যের ভিত্তিতে ৩১ জুলাই, ২০২৫ এর মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে যার যার দপ্তরে অবস্থান করে অর্থবছরের শেষ কর্মদিবসগুলোতে রাজস্ব আহরণ কার্যক্রমে মনোনিবেশ করার জন্য অর্থ উপদেষ্টা মহোদয় অনুরোধ করছেন।
Rp / Rp
ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে, থাকছে ৫ জোড়া বিশেষ ও ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন
সৌদি আরব কর্তৃক গৃহীত হজ বিধিমালা মেনে চলার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান
বিজিবি’র অভিযানে এপ্রিল-২০২৬ মাসে ১৮৩ কোটি ২০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
ওলবাকিয়া পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রচেষ্টা জোরদার করার জন্য পরীক্ষামূলক প্রকল্প বিবেচনাধীন রয়েছে -- স্বাস্থ্যমন্ত্রী
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্র
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে -- মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত : বাণিজ্যমন্ত্রী
ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ