ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

ঘুষ-দুর্নীতির অভিযোগ প্রমানিত আক্কেলপুর থানার ওসি এখন এস আই


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১:১৫

ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) থেকে উপ -পরিদর্শক (এস আই) পদে ডিমোসন করা হয়েছে মাসুদ রানাকে। পুলিশ বিভাগের শাস্তি স্বরূপ তাকে তাকে এ দন্ড দেওয়া হয়েছে। জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ পদ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। পুলিশের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  মাসুদ রানা গত ২০২৩ সালের ২০ জুলাই ওসি (তদন্ত) হিসাবে আক্কেলপুর থানায় যোগদান করেন এবং ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ।
জয়পুরহাট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী ৩ বছরের জন্য ডিমোশন করেছেন। 
জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই বিভাগীয় মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা