ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কার্যালয়ে বৃষ্টিতেই বিপর্যয়, ভোগান্তিতে কর্মকর্তা ও সেবা নিতে আসা জনগণ


ফায়সাল আহমেদ, স্টাফ রিপোর্টার photo ফায়সাল আহমেদ, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ১২:৫২

রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কার্যালয়ে সামান্য বৃষ্টি হলেই দেখা দিচ্ছে চরম ভোগান্তি। কার্যালয়ের মূল অফিস কক্ষে ছাদ ও সামনের অংশ দিয়ে পানি ঢুকে পড়ছে, যার ফলে অফিস কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ পড়ছেন বিপাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির সময় অফিসের ভেতরে পানি জমে যায়, ফাইলপত্র ভিজে যাওয়ার শঙ্কা দেখা দেয়। কর্মরত কর্মকর্তারা জানান, অফিস ভবনের সামনের অংশে গ্লাস না থাকায় সহজেই বৃষ্টির পানি ভেতরে ঢুকে পড়ে। ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

একজন কর্মকর্তা জানান, বৃষ্টির সময় আমরা অনেক সময় কাজ ফেলে পানি সরানোর কাজে ব্যস্ত হয়ে পড়ি। এতে সেবা নিতে আসা মানুষদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

স্থানীয় নাগরিকরা বলেন, ওয়ার্ড অফিসে গেলেই দেখি ছাদ চোঁয়াচ্ছে, পানি ভেতরে গড়িয়ে পড়ছে। এরকম অবস্থায় আমরা কীভাবে ঠিকমতো সেবা নেব?

বিষয়টি নিয়ে ওয়ার্ডের নাগরিকদের পক্ষ থেকে বারবার অভিযোগ জানানো হলেও এখনও স্থায়ী কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

Rp / Rp

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না