ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

শিবচরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? পরিবারের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি


আব্দুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার photo আব্দুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ১২:৫৪

 

মাদারীপুরের শিবচরে এক তরুণ গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২১ বছর বয়সী জামিলা খাতুনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
 
নিহত জামিলা খাতুন রাজবাড়ী সদর উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক মোস্তফা ওরফে মুসার স্ত্রী এবং এক পুত্রসন্তানের জননী ছিলেন।
 
ঘটনার পর নিহতের স্বজনরা সরব অভিযোগ তুলেছেন, এই মৃত্যু নিছক আত্মহত্যা নয়—জামিলাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, পারিবারিক নির্যাতনের জেরে স্বামী মোস্তফাই এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে।
 
অপরদিকে স্বামী মোস্তফার দাবি ভিন্ন। তার ভাষ্য, পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে জামিলা নিজেই ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
 
বিষয়টি নিয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন,
“সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে এসআই রেণুকা বেগমের নেতৃত্বে একটি তদন্ত টিম পাঠাই। এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—তা এখনই বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা সব দিকই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 
জামিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যেও। এখন সকলের নজর তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্তের ফলাফলের দিকে।

Rp / Rp

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১