ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামে ৯ দিন ব্যাপী বিজিবি'র মাদক বিরোধী কর্মসূচি


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২৫ রাত ৮:৩৫

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্য ৯ দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগকে সাথে নিয়ে যৌথভাবে জনসচেতনতামূলক আলোচনা সভা ও বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবি সূত্র জানায়, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের কর্ম এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জনসচেতনতা বাড়াতে ব্যানার, ফেষ্টুন এবং পোস্টার প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন বার্তা প্রদান করা হয়। বিশেষ করে সীমান্ত এলাকা যাত্রাপুরের চাকেন্দাখান পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ, নারায়নপুর বিওপিতে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাথরডুবি, ময়দান, দিয়াডাংগা, ধলডাংগা, উত্তর ধলডাংগা, হাজিপাড়া, শালঝোড়, ভাওয়ালকুড়ি, বাবুরহাট, সোনাহাট, কেদার, কচাকাটা,মাদারগঞ্জ, চৌদ্দঘুড়ি, পাখিউড়ার চর, দই খাওয়ারচর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী ও এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী বিষয়ে জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়।

এছাড়াও মাদক চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ না রাখার বিষয়ে সচেতন করা হয়। কোন নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে এবং ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেতে না পারে সে ব্যাপারে বিশেষভাবে সচেতন ও প্রেষণা প্রদান করা হয়। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখলে নিকটস্থ বিওপি’কে অবহিত করার জন্যও সভায় আলোচনা করা হয় বলেন জানান বিজিবি কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশ ও জনগণের স্বার্থে সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে আসছে।সম্প্রতি পুশইন ঘটনায় কঠোর অবস্থানে আছে বিজিবি, এছাড়াও মাদক প্রতিরোধসহ অবৈধ মালামাল পাচার ঠেকাতে বিজিবি'র কঠোর নির্দেশনা আছে বলে জানান তিনি।

Masum / Masum

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু