ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে তারেক রহমানের ছবি দিয়ে বানানো টয়লেট গুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ বিএনপি সমর্থকরা


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২৫ রাত ১১:৫২

বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপাসর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার দিয়ে মৎস্য খামারে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ড. একে আজাদ ফিরোজ টিপুর বিরুদ্ধে। বাগেরহাট জেলা সদরের ডেমা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক টিপুর মৎস্য খামারে এই টয়রেট নির্মাণ করা হয়। ঘটনাটি জানতে পেরে শনিবার ২৮ জুন সন্ধ্যায় স্থানীয় বিএনপির ক্ষুব্দ নেতাকর্মীরা বিক্ষোভ মিলিছ নিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে সেই টয়লেট। পরে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির ক্ষুব্দ নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ডেমা ইউনিয়ন বিএনপি সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক রাজীব তরফদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক জুলফিকার আলী স্পিকার, বিএনপি নেতা তরফদার নীল্লুর রহমান, রাকিবুল
ইসলাম পান্না, সোহেল তরফদার, জিল্লুর রহমান তরফদার, হাকিম সরদার, শহিদুল নকীব, শাফিক নকিব, সুলতান হাওলাদার, আলী শেখ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও এঘটনায় জড়িত এলাকা ছেড়ে পালিয়ে থাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক টিপু ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতারসহ বিচার দাবি করা হয়।  এই সাথে তারা ডেমা ইউনিয়নে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের প্রতিহতের কথা জানানো হয়।

Masum / Rp

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে