ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চাচই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটলেন আ.লীগ নেতা


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১:৩২

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই ৩৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আকবর শিকদার ও তার ছেলে মো. বুলবুল শিকদারের বিরুদ্ধে।

সোমবার (২৯ জুন) চাচই ৩৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার (২৭ জুন) দুপুরের দিকে বিদ্যালয়ের বাউন্ডারির ভেতর থেকে গাছটি কাটা হয়। বিদ্যালয়ের নৈশ প্রহরী মো. গনি মিয়া ঘটনাটি জানতে পেরে শনিবার সকালে প্রধান শিক্ষককে জানান।

প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান রবিবার স্কুলে এসে কাটা গাছটি দেখে তাৎক্ষণিকভাবে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উল্লেখ্য, বিগত ২০২৫ অর্থবছরে চাচই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ দিয়ে একটি প্রাচীর নির্মাণের কাজ সরকারি বরাদ্দে শুরু হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে, মো. আকবর শিকদার, তার ছেলে বুলবুল শিকদার এবং কতিপয় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসী বাহিনী সেই প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ওই স্থানে নিজেদের চলাচলের জন্য ব্যক্তিগত রাস্তা তৈরি করা। তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য শিকদার মকবুল হোসেন এতে বাধা দিলে বিষয়টি লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসার, নড়াইল জেলা শিক্ষা অফিসার এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়। প্রশাসনের তোপের মুখে তারা সে সময় চুপ থাকলেও বিভিন্ন সময়ে তাদের বাড়িতে প্রবেশের ব্যক্তিগত রাস্তা তৈরি করার পাঁয়তারা করে আসছেন এই আকবর শিকদার।

Admin / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত