ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে তথ্যপ্রযুক্তি জ্ঞানে ছাত্রদের সমৃদ্ধ হতে হবে - আইআইইউসি ছাত্রদলের সেমিনারে আসলাম চৌধুরী


ব্যুরোচীফ, চট্টগ্রাম  photo ব্যুরোচীফ, চট্টগ্রাম
প্রকাশিত: ৩০-৬-২০২৫ বিকাল ৬:১৫

ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবন সর্বক্ষেত্রেই সৎ এবং মেধাবীদের মূল্যায়ন আজ সময়ের দাবি। বৈরী পরিবেশে রাজনীতি করতে হলেও মেধার বিকল্প নেই। যার যার অবস্থান থেকে আদর্শিক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফলতা আসবেই। বাংলাদেশে স্বকীয় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রচিন্তার যে ধারা শুরু হয়েছে তা বাস্তবায়নে ছাত্রদলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক যুগ্ম–মহাসচিব আসলাম চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারুণ্যের ভূমিকা সম্ভাবনা ও প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্রদলের আহ্বায়ক প্রকৌশলী মো. কায়েসের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নছরুল কদির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহেদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মেজবাউল আলম, সাংবাদিক মুস্তফা নঈম। এতে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জিয়াউর রহমানের ১৯ দফা ছাত্রদলকে আত্মস্ত করে জনগণের সামনে তুলে ধরতে হবে। জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড থেকে ছাত্রদের বিরত থাকতে হবে। স্যোশাল মিডিয়ায় বিএনপি বিরোধী প্রচারণারোধে তথ্যপ্রযুক্তি জ্ঞানে ছাত্রদেরকে সমৃদ্ধ হতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদেয়ানুল হক, আইআইইউসি সাবেক ছাত্রনেতা ইফতেখার আহমেদ জুয়েল, আইআইইউসি ছাত্রদলের যুগ্ম–আহ্বায়ক মো. রিপন, আইআইইউসি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, চট্টগ্রাম দায়রা ও জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট লোকমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল হক এনাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মোস্তফা নিরু প্রমুখ।

Rp / Rp

মোড়েলগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ  করা হবে -- এমপি ফজলে হুদা

বরগুনা ১ আসনের  এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী খানজাহান আলী দরগাহ মোটেলে অনুষ্ঠিত

মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার

দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে মনোরম ইফতার মাহফিল 

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ -- ডাঃ জাহিদ হোসেন

চিৎকার করলে গুলি করার হুমকি, লোহাগড়ায় পুলিশের খাঁচায় যুবক

কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে -- খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা - ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা

বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণ