চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন
চিলমারী তেল ডিপোর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। সোমবার (৩০ জুন) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চিলমারী নদী বন্দর থেকে আগত শতাধিক শ্রমিকের উপস্থিতিতে আয়োজনটি এক প্রতিবাদী প্ল্যাটফর্মে রূপ নেয়।
মানববন্ধনে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও চিলমারী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম সাবু, রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সদস্য মকবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, চিলমারী বন্দরের ভাষমান তেল ডিপো ঘিরে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ফলে ডিপোর কার্যক্রম ব্যাহত হচ্ছে, আর এতে করে শ্রমিকদের জীবিকা সংকটে পড়ছে। তারা অভিযোগ করেন, ডিপো বন্ধের চক্রান্ত শ্রমজীবী মানুষের পেটে লাথি মারার শামিল।
দাবিগুলোর মধ্যে রয়েছে—চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করা, দায়ী কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দেওয়া, বার্জগুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ডিপোতে তেল মজুদ ও পরিবহণ কার্যক্রম উন্নত ট্যাংকলরির মাধ্যমে চালু করা এবং অস্থায়ী ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী শোর ডিপোতে রূপান্তর করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আগামি ২১ জুলাই মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গের সকল জেলায় লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বি.পি.সি) চেয়ারম্যানের কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন