ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কুমিল্লা জেলা প্রশাসনের কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আবেদনের প্রেক্ষিতে অস্ত্রের লাইসেন্সে দেওয়া হয়


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১-৭-২০২৫ বিকাল ৬:৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই এনপিবি পিস্তলের লাইসেন্স দেওয়া হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, গত বছরের ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক চিঠিতে অনাপত্তি দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা প্রশাসনের কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আবেদনের প্রেক্ষিতে অস্ত্রের লাইসেন্সে দেওয়া হয়। বিধি অনুযায়ী পিস্তলের লাইসেন্স নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির প্রয়োজন হয়, এ জন্য কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনাপত্তির জন্য গত বছরের ২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়, ওই চিঠিতে বিধি অনুযায়ী তাঁর অস্ত্রের লাইসেন্সের অনাপত্তি দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পিতা: মো. বিল্লাল হোসেন, মাতা: রোকসানা আক্তার, গ্রাম: এয়াকুবপুর, ডাকঘর: গাজীপুর-৩৫৪৩, থানা: বাঙ্গরা বাজার, জেলা: কুমিল্লা। আবেদনকারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের অনাপত্তি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’
২০১৬ সালে প্রণীত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার ৩২—বিধি অনুযায়ী অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এতে বলা হয়, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তির অস্ত্রের লাইসেন্সের জন্য নির্ধারিত আয়কর বিধি বাধ্যকতা থাকবে না।

গত রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত স্ক্যানিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টার ব্যাগে পিস্তলের ম্যাগাজিন ধরা পড়ে, ভুলবশত এ ঘটনা ঘটেছে বলে দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ওই দিন ভোর ৭টায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে মরক্কোর উদ্দেশে উড়াল দেন তিনি।
এরপর, গতকাল সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেন, এটি ভুলবশত হয়েছে। ভুলে ম্যাগাজিনটি ব্যাগে নেওয়া হয়েছিল।

Rp / Rp

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত