জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি সমাজকে আলোর পথ দেখানো এবং ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক মাইল ফলক।
তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সাথে এক আলোচনা সভায় একথা বলেন।
সভায় জুলাই যুদ্ধে অংশে নেওয়া উমামা ফাতেমা, নুসরাত হক, কথা, কলি, সাইমা এবং আব্দুর রহমান নবীন সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বাংলাদেশের গৌরবময় ইতিহাসে আলোচিত জুলাই-গণঅভ্যুত্থান' এর শহিদদের এবং আহত যোদ্ধাদের স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনার চেষ্টা যেখানে ন্যায় বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য ও সংস্কৃতির বিজয়ের প্রতি মানুষের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর দশ মাসে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেক দূর যেতে সক্ষম হয়েছে।
আলোচনায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে জুলাই শহিদদের চেতনা ধারণ করে একটি ন্যায় ভিত্তিক, সুসংহতিময় ও স্বৈরাচার মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Rp / Rp
ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে, থাকছে ৫ জোড়া বিশেষ ও ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন
সৌদি আরব কর্তৃক গৃহীত হজ বিধিমালা মেনে চলার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান
বিজিবি’র অভিযানে এপ্রিল-২০২৬ মাসে ১৮৩ কোটি ২০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
ওলবাকিয়া পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রচেষ্টা জোরদার করার জন্য পরীক্ষামূলক প্রকল্প বিবেচনাধীন রয়েছে -- স্বাস্থ্যমন্ত্রী
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্র
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে -- মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত : বাণিজ্যমন্ত্রী
ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ