বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
চলতি বছরে জুলাই মাসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্বখাতের ৯ম ও ১০ম গ্রেডের ০৫টি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনবল নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে করণীয় সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেছেন। সচিব মহোদয় নিয়োগ পরীক্ষা স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং অংশগ্রহণমূলক হওয়ার বিষয়ে পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরীক্ষার হলভিত্তিক আসনব্যবস্থার অনুরোধ করেছেন।
আগামী ১২/০৭/২০২৫ তারিখ শনিবার সকাল ১০:০০টা হতে ইডেন মহিলা কলেজ, ঢাকায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এসিস্ট্যান্ট ডাইরেক্টর, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এসিস্ট্যান্ট প্রোগ্রামার, এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা এবং ১৮/০৭/২০২৫ তারিখ শুক্রবার সকাল ১০:০০টা হতে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও, ঢাকায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি ও কেন্দ্রের তালিকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd-এ প্রকাশ করা হয়েছে এবং সকল প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে, প্রার্থীদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd এর ই-রিক্রুটমেন্ট সিস্টেম হতে নতুনভাবে ডাউনলোডপূর্বক প্রিন্ট করে এবং প্রবেশপত্রে উল্লিখিত শর্তসমূহ মেনে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের ০১ (এক) ঘণ্টা পূর্বে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
Rp / Rp
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত