স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদর দপ্তর পরিদর্শন করেন। সকাল ১১টা ৩০ মিনিটে সিনিয়র সচিব মহোদয় সদর দপ্তরে এসে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে সাদর অভ্যর্থনা জানান। সিনিয়র সচিব অভিবাদন মঞ্চ আরোহণের পর অগ্নিসেনাদের একটি চৌকস দল তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে। সিনিয়র সচিব মহোদয়ের সফরসঙ্গী ছিলেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) জনাব মোঃ শামীম খান এবং সচিব মহোদয়ের একান্ত সচিব জনাব মোঃ রাহাত বিন কুতুব।
অভিবাদন গ্রহণ শেষে সিনিয়র সচিব মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের ইকুইপমেন্ট ডিসপ্লে ঘুরে দেখেন। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল আজাদ আনোয়ার, পিএসসি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব জনাব তৌহিদুল ইসলাম, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি এবং অধিদপ্তরের সকল স্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব মহোদয় মনোযোগ দিয়ে প্রেজেন্টেশন শোনেন এবং তারপর বিভিন্ন বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অগ্নিপ্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবিষ্যতেও সবধরনের দুর্যোগে জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সিনিয়র সচিব মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। এর পর সিনিয়র সচিব মহোদয় অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন। দুপুর ২টায় তিনি অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যাবর্তন করেন।
Rp / Rp
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী