ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

পাঁচবিবিতে হাঁস পালনে সফল রুমা


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১:১৯

রুমা খাতুন। অজো পাড়া গ্রামে বসবাস করা অর্ধশিক্ষিত একজন গৃহিণী। সংসারের সব কিছু সামলানোর পাশাপাশি সংসারের আয় উন্নতির লক্ষ্যে প্রতিবেশীর দেখে হাঁস পালন শুরু করেন। প্রথমে ১'হাজার হাঁসের বাচ্চা দিয়ে শুরু করে প্রথমেই বাজিমাত করেন কঠোর পরিশ্রমী সফল নারী উদ্যোক্তা রুমা। রুমা খাতুন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের সফল নারী উদ্যোক্তার স্বামী সিরাজুল ইসলাম একজন কৃষক। সিরাজুল-রুমা দ¤পতির ঘরে ৩ পুত্র সন্তান আছে। 
রুমা বলেন, হাঁসগুলো লালন-পালনে মাঝে-মধ্যে ছেলেরা সহ আমার স্বামীও সহযোগিতা করেন। প্রতি পিস হাঁসের বাচ্চা ৩২ টাকা দামে মোট ১'হাজার পিচ দিয়ে লালন পালন শুরু করি। ২০ দিন বয়স পর্যন্ত বাজারের ফিড কিনে বাচ্চাগুলোকে খাওয়াই এরপর ইরি ধান কাটার পর খোলা মাঠে ২'মাস পালন শেষে বিক্রয় করেছি। মাঠে বাচ্চাগুলোকে লালন পালনের সুযোগ পাওয়ায় বাজারের অতিরিক্ত খাবার খাওয়াতে হয়নি। ফলে খরচ কম হওয়ায় লাভ ভালো হয়েছে। তবে সর্দি জরে প্রায় দেড়শ বাচ্চা মারা যায়। খরচ বাদে ২' মাসে বিক্রয় করে প্রায় ৮০ হাজার টাকা লাভ করেছি বলে জানান রুমা।  আগামীতে ৪-৫ হাজার হাঁসের বাচ্চা পালন করব বলেও জানান তিনি।
পাঁচবিবি উপজেলা প্রাণি স¤পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী বলেন, খামারিদের পাশাপাশি অনেক মহিলা নিজ বাড়িতে হাঁস-মুরগি পালন করে আসছে। ইরি ধান কাটার পর ওই জমিতে হাঁস পালনে তুলনা মূলক কম খরচ হয় লাভ বেশি হয়। আমরা প্রাণি স¤পদ অফিস থেকে খামারিদের সকল প্রকার সহযোগিতা করে আসছি।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা