ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপদেষ্টা শারমিন এস মুরশীদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১:২০

জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে শহীদ হওয়া সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ।

রবিবার (৬ জুলাই) দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার এলাকার সুমাইয়ার মায়ের বাসায় আসেন।
সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেছেন, নিহত সুমাইয়ার একটা বাচ্চা আছে, যার দায়িত্ব সুমাইয়ার মা নিয়েছেন। এই বাচ্চার লেখাপড়ার পাশাপাশি তার ভবিষ্যৎ যেন নিরাপদে থাকে, এটা আমার জায়গায় থেকে আমার চাহিদা।
মোট যে ১১ জন শহীদ মেয়ে রয়েছে, তাদের নিয়ে আমরা গভীরভাবে কাজ করছি। আমরা আমাদের সেই মেয়েদের হারিয়ে যেতে দেবো না। এই কথা বারবার বলার কারণ হচ্ছে, মেয়েদের অনেক বীরত্ব আছে। কিন্তু সেগুলো সেইভাবে সামনে আসে না। তাই আমি মনে করছি, এটা বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব।

তিনি বলেন, শহীদ পরিবারের ভাতাকে কেন্দ্র করে অনেক জটিলতা আছে, সেই জটিলতাগুলো আমরা নজরে নিচ্ছি। এটা নিয়ে সরকারের পরিষ্কারভাবে একটা ভাবনা আছে। মূল কথা, শহীদদের শিশু এবং তার পরিবারকে প্রাধান্য দিতে চাই। শিশুকে যারা যত্ন দিয়ে বড় করবে, তার বিষয়ও আমরা মাথায় রাখতে চাই। এই নীতিমালা নিয়ে আমাদের প্রশাসন খুব ন্যায্যভাবে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে সুমাইয়ার বোন জামাই বিল্লাল জানান, এ পর্যন্ত সুমাইয়ার নামে যে অনুদান সরকার কর্তৃক দেওয়া হয়েছে, তা আমরা ঠিকঠাক মতো পেয়েছি কিনা এবং মামলার অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা কথা বলেছেন। উনি বলেছেন, আমাদের জন্য সরকারের পক্ষ থেকে নাকি অনুদান দেওয়া হয়েছিল এবং আরও ১০ লাখ দেওয়া হবে। মূলত খোঁজখবর নেওয়ার জন্য এসেছে উনারা।

এ সময় সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই নিজের মায়ের বসবাসরত পাইনাদী নতুন মহল্লার "আলহামদুলিল্লাহ মঞ্জিল" এর ছয় তলায় বাসায় বেড়াতে এসে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুমাইয়া।

Rp / Rp

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত