হাতি-ঘোড়া তৈরি করেও সংসারের উন্নতি হচ্ছে না!
প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত আগুনে চিনি-পানি জাল করে গলিয়ে তাদিয়ে হাতি ঘোড়া বাঘ দোয়েল পাখি ও মাছ ইত্যাদি তৈরি করেও সংসারের উন্নতি হচ্ছে না বলে অভিযোগ খাজা বাতসা তৈরির কারিগরদের। একই সঙ্গে কদমা খাজা বাতসা, মিছরি, খাগড়াই ও মুড়ি-মুড়কি সহ বিভিন্ন ধরনের মিঠাই তৈরি করে পাইকারদের চাহিদা অনুযায়ী। বর্তমানে চিনি ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় আগের মত আর লাভ তেমন হয় না।
তবে বাপ-দাদার রেখে যাওয়া কর্মটি চালিয়ে যাচ্ছি বলে জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের খোর্দা গ্রামের কুড়ি পাড়ার ( হিন্দুপাড়া) গোপাল-রিতা দ¤পতি। দিনরাত একটা কাজ করলে দু'জন মিলে প্রায় ৮ থেকে ১০ মন খাজা বাতাসা তৈরি করতে পারে।
গোপাল চন্দ্র বলেন, সারা বছর এ মিঠাই তৈরির কাজ হয় না। কালিপুজা, দূর্গাপূজা, পহেলা বৈশাখ, ঈদ সহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন ধর্মী উৎসবকে ঘিরে এর চাহিদা বৃদ্ধি পায়। এছাড়া গ্রামবাংলায় যখন মেলা বসে এসময় এর চাহিদা একটু বেশি হয়। বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় গোপাল চন্দ্র বর্মন ও রিতা রানী মিঠাই তৈরিতে ব্যস্ত। মিঠাই তৈরির জন্য তারা আখার উপর বড় একটি পাত্রে চিনি পানি মিশিয়ে জ্বাল করছে। গোপাল আরো বলেন, এই পাড়ায় আমাদের মতন অনেকেই মিঠাই তৈরির কাজ করত লাভ কমে যাওয়ায় এ পেশা ছেড়ে দিয়েছে। রিতা রানী বলেন, এনজিও এবং অন্যের নিকট থেকে ঋণ করে এই ব্যবসা আর কতদিন চলবে। অল্প সুদে সরকার যদি আমাদের ঋণ দিত তাহলে আমরা মিঠাই তৈরির কাজটি বড় করতে পারতাম। লাভ একটু বেশি হলে সংসারের উন্নতি হত।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, আমরা বেকার শিক্ষিত যুবক-যুবতীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হয় বলেও জানান তিনি।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান