খুলনার সাবেক মেয়র খালেক এবং সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে মামলা
খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক এবং তার স্ত্রী
সাবেক বন ও পরিবেশবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুইটি
মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ
অর্জনের অভিযোগে মঙ্গলবার (৯ জুলাই) দুদকের খুলনা সমšি^ত জেলা কার্যালয়ে
মামলা দুটি করা হয়। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও উপসহকারী
পরিচালক মো. আশিকুর রহমান বুধবার (৯ জুলাই) মামলা দুটি করেন।
তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলামের
দায়েরকৃত মামলার আরজিতে উল্লেখ করা হয়, তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়র
এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে পাবলিক সার্ভেন্ট থাকাবস্থায়
অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার নয়শত দুই টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগদখলে
রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপরদিকে, হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক মো. আশিকুর
রহমানের দায়েরকৃত মামলার আরজিতে উল্লেখ করা হয়, তিনি পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন উপমন্ত্রী পদে এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে পাবলিক
সার্ভেন্ট থাকাবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৬৬ লাখ সাত হাজার ৫৩৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায়
শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুর্নীতি দমন কমিশন, সমšি^ত জেলা কার্যালয়, খুলনা (মহানগর) এ তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর-০৮, তারিখ- ০৯/০৭/২০২৫ এবং হাবিবুন নাহারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর-৯, তারিখ-০৯/০৭/২০২৫।
উল্লেখ্য, এর আগে গত ২০ মে কেসিসির পতিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী, সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে দুদক। আদালতের আদেশের পর এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ সুপার, ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তরকে চিঠি দিয়েছে দুদকের সমšি^ত খুলনা জেলা কার্যালয়।
তার আগে গত ২৪ মার্চ তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে দুদক।
Masum / Masum
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা