ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

২৪ এর আকাঙ্ক্ষা এখন পূরণ হয়নি -- সারজিস আলম


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৭:৪৭

'২৪ এর অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১২ তম দিনে শনিবার(১২ জুলাই )বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মত আইয়াম এ জাহেলিয়াত শুরু হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, আমাদের লড়াই অব্যাহত আছে। এবং এ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।

পালিয়ে থাকা নেতারা রামপালে এসে ঘের দখলের রাজনীতি করছে- আকতার হোসেন 

এনসিপির সদস্য সচিব শেখ আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখম ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়। 

বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশন এর রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। রামপালে কয়লা বিদ্যুৎ এর নামে মানুষদের জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামনের বাংলাদেশ এ যেনো কোনো গুম-খুন না হয় সে জন্য সব ক্ষেত্রে সংষ্কার দরকার। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংষ্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। প্রতিষ্ঠান গুলোতে সংষ্কার করা না হয়, পুলিশ কে যদি নিরপেক্ষ না করা যায় শুধুমাত্র নির্বাচন দিয়ে গনতন্ত্র সম্ভব নয়। সংষ্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে।

রামপালের এই কর্মসূচি শেষে বাগেরহাটের হযরত খানজাহান (রাহ.) এর মাজার জিয়ারত করবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন তারা। পরে বাগেরহাটে দলীয় কার্যালয়ে উদ্বোধন শেষে শহরের রেলরোড এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেবেন তারা।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে