ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে মহাসচিবের ভাইয়ের ওপর হামলা,গাড়ি ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১২:৫৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের ওপর হামলা চেষ্টা হয়েছে। তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁর ভাই মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার রাত পৌনে ৯টায় বালিয়াডাঙ্গী সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে হামলাকারীরা ফয়সল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর পরে গতকাল বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনভর ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা ফয়সল আমিনসহ জেলার অন্য নেতাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কাউকে স্থান ত্যাগ করতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন। অবরুদ্ধ থাকার পর রাত পৌনে ৯টার দিকে ফয়সল আমিন ফলাফল ঘোষণা করেন। পরে তিনি গাড়িতে উঠতে গেলে ঘটে বিপত্তি। বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাঁর ওপর চড়াও হয়।ভিডিও ফুটেজে দেখা যায়, তাঁকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হচ্ছে। তিনি দ্রুত গাড়িতে ঢোকার চেষ্টা করেন। হামলাকারীরা তাঁর গাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে। সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরা তাঁকে রক্ষার চেষ্টা করেন। এই হট্টগোলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।গাড়ির মালিক ও তাঁর সফরসঙ্গী মো. রাশেদ বলেন, ‘আমার গাড়িটি ভাঙচুর করা হয়েছে।’এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মো. শওকত আলী সরকার বলেন, আমরা তদন্ত শুরু করেছি।বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, আমরা হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।

Rp / Rp

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ