বাগেরহাটে কোটি টাকার ইয়াবাসহ আটক ১
বাগেরহাটে ২০ হাজার ৩শ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২জুলাই) গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তল্যাশী করে এই মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।
রোববার (১৩ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামের একটি বাসে অভিযান চালিয়ে বাসের বক্সের ভেতরে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতরে রাখা ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা ব্যবসায়ী কালাম হোসেন (২৫) আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।
গ্রেফতারকৃত কালাম হোসেন (২৫) সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গার আব্দুল গফুরের ছেলে।
Rp / Rp
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা