ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জলবায়ু অর্থায়ন ও কর্মপরিকল্পনায় গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি ওয়েব পোর্টাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৫ বিকাল ৬:১৩

বাংলাদেশে জলবায়ু অর্থায়নে অগ্রগতি পর্যালোচনা, অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ু নেতৃত্ব তুলে ধরা এবং জলবায়ু কর্মপরিকল্পনায় গতি আনতে তৈরি করা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি)-এর ওয়েব পোর্টাল।

এ লক্ষ্য পূরণে এবং পোর্টাল চালুর প্রস্তুতি চূড়ান্ত করতে সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) সহযোগিতায় রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে একটি উচ্চপর্যায়ের পরামর্শ সভার আয়োজন করে। সভায় বিডিসিপি-এর সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। এতে পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের চিফ (অতিরিক্ত সচিব) মুসরাত মে জাবিন, অর্থ বিভাগের যুগ্ম সচিব মনজুর হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা দলের সদস্যরা অংশ নেন।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মোসুমি পারভীন সভায় বিডিসিপি কাঠামোর সাম্প্রতিক অগ্রগতি এবং আসন্ন ওয়েব পোর্টালের বৈশিষ্ট্য ও কার্যকারিতা উপস্থাপন করেন।

আলোচনায় তিনটি মূল বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়: পোর্টালের কাঠামো ও ব্যবহারযোগ্যতা নিয়ে ওয়ার্কিং গ্রুপের মতামত গ্রহণ, পরবর্তী বোর্ড সভার জন্য সম্ভাব্য জলবায়ু প্রকল্প ধারণা প্রণয়ন এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিডিসিপি বাস্তবায়নের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ।

Rp / Rp

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী