কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থল বন্দর সড়কে ঘুন্টিঘর নামক স্থানে অটোরিক্সা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রবিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় আরোও চারজন আহত হয়ে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের মধ্যে অটোরিক্সা চালক ও একজন নারী যাত্রী। অটোরিক্সা চালক পা্ইকারছড়া ইউনিয়নের বানু মিয়া। তবে নিহত নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান,ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটো রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নারী যাত্রীর মুত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে অটোরিক্সাচালক মারা যায়। এসময় অক্ষতাবস্থায় দুই মাস বয়সী একটি বাচ্চাকে উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ কুড়িগ্রাম টু সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কের দুপাশে নেই গাছপালা। এই তাপদাহে সড়কটি গরম হয়ে যানবাহনের চাকা ক্ষতি করছে। এছাড়াও বন্দর হতে আসা ট্রাক গুলো প্রায় সময় হেলপার বা অদক্ষ চালক দ্বারা চালানোর কারণে হরহামেশাই দূর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএম আবু সায়েম জানান, সড়ক দূর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটো চালককে মৃত্য অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। চারজন আহত অবস্থায় ভর্তি রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহামুদ জানান, ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হবে।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
Link Copied