ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

কালাইয়ে বাঁশের সাঁকোতেই পাড়াপার


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ২:২

জয়পুরহাটে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে সাঁতার পূর্বপাড়া গ্রামের মাগুড়া গাড়ি নামক স্থানে একটি খাস পুকুরে ব্রিজ না থাকায় বাঁশের সাঁকো দিয়ে ওই গ্রামের শতাধিক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এবং বাঁশের সাঁকো দিয়ে চলাচলের সময় মাঝে মধ্যেই ছোট ও বড় দুর্ঘটনা ঘটছে।
ভুক্তভোগীরা বলেন, দুই বিঘা আয়তনের একটিসরকারি খাস পুকুর ইজারা দেওয়া হয়েছে। এবং মাছ চাষের ফলে গ্রামবাসীর চলাচলের এক মাত্র রাস্তাটি ওই পুকুরে গর্ভে বিলীন হয়ে গেছে। বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও মিলছে না কোনো সমাধান। তখন গ্রামবাসী নিজ উদ্যাগে প্রায় এক লাখ টাকা খরচ করে চলাচলের জন্য কিছু অংশ কাঠ আর কিছু অংশ বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করেন। ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে ২০ বছর ধরে চলাচল করছেন।
এ উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার গ্রামের গোলাম ছারোয়ার, ইউসুফ, আশরাফ, মতিয়ার, বায়জিদ, খোরশেদ জানান, জীবন ও জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ ভোগান্তিতে শতাধিক পরিবার সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন তাদের এই পথে রাস্তা পারাপার করতে হয় যা তাদের জন্য অত্যন্ত আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভাঙা নড়বড়ে সাঁকো দিয়ে সব শ্রেণি ও পেশার মানুষ স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগী সহ কৃষকের উৎপাদিত কৃষি পূর্ণ নিয়ে যাতায়াত করে ওই এলাকার জনসাধারণ।
ভুক্তভোগী বোরহান উদ্দিন বলেন, কাগশিপূর্ণ এই সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশু তহুড়া। এলাকাবাসীর নজরে পড়ায় মেয়েটি প্রাণে বেঁচে যায়। ফলে সন্তানদের স্কুলে পাঠিয়ে দিয়ে সব সময় আতঙ্কে থাকতে হয়। সাইফুন নেছা, শিফা, ফেরদৌস হোসেনসহ অনেকে অনুরূপ মন্তব্য করেন। আরেক ভুক্তভোগী আবুল খায়ের বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যান না তিনি। গ্রামের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে বাঁশের সাঁকোর কথা মনে পড়ে, আর তখনই ভয় কাজ করে তার।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত পরির্দশন শেষে ব্যবস্থা নেওয়ার হবে।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা