ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে এবার পাট চাষে বাম্পার ফলনের আশা


রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ photo রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৭:১০

সিরাজগঞ্জে এবার পাট (সোনালি আঁশ) চাষাবাদে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। ইতোমধ্যেই মাঠজুড়ে পাটের সবুজ সমারোহের সৃষ্টি হয়েছে। বর্ষার শুরুতেই নতুন পাট বাজারে উঠবে। দাম ভালো থাকলে কৃষকেরা লাভবান হবেন।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের ৯ উপজেলার বিভিন্নস্থানে প্রায় ১৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে কৃষকেরা এবার বেশি জমিতে পাট চাষ করেছেন। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় পাট চাষে ঝুঁকছেন কৃষকেরা। জেলার চরাঞ্চলসহ কাজিপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলায় পাট চাষ হয়েছে। এরমধ্যে রবি-১, আরও-৫২৪, দেশি ও তোষা ছাড়াও মেছতা পাট চাষ করা হয়েছে।
কাজিপুর তেকানি চরের কৃষক আব্দুল হাই বলেন, এবছর ৩ বিঘা জমিতে পাটের চাষ করেছেন তিনি। ফলনও ভালো হয়েছে। বিভিন্ন খরচ বাদে লাভের আশা করছেন তিনি। উপজেলা কৃষি অফিস থেকে পাট চাষের উপর বিভিন্ন বীজ ও সার বিতরণ করেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগের পরামর্শে বিভিন্ন জাতের পাট চাষ করেছেন কৃষকেরা। খরচ কম, লাভ বেশি হওয়ায় এ চাষ বাড়ছে। এবার পাট চাষে বাম্পার ফলনেরও আশা করা হচ্ছে। বাজারে দাম ভালো থাকলে কৃষকেরা পাট চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন। পাট চাষে কৃষকদের নানা পরামর্শও দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Rp / Rp

ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড