ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে খ্যাতিমান শিক্ষকের জন্য বিশেষভাবে দোয়া অনুষ্ঠিত


মিজানুর রহমান মানিক কমলনগর, লক্ষ্মীপুর। photo মিজানুর রহমান মানিক কমলনগর, লক্ষ্মীপুর।
প্রকাশিত: ১৮-৭-২০২৫ রাত ৮:১০

কোরআন খতম, মিলাদ মাহফিল ও ইয়াতিমদের মাঝে খাবার ব্যবস্থার আয়োজনের মধ্য দিয়ে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ও গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক খ্যাতিসম্পন্ন মাহমুদ উল্যাহ স্যারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ হাজীনগর ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী শোয়াইব হোসেন বাবলু। গুনী এই  শিক্ষকের কর্মমুখর জীবন থেকে আলোচনা করেন কমলনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এম দিদার উদ্দিন, প্রধান শিক্ষক ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সেলিম, কমলনগর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন, তোরাবগন্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, এতিমখানা পরিচালক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন এতিমখানা ও মাদ্রাসা পরিচালক লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ গিয়াস উদ্দিন। 

বরেণ্য এই শিক্ষক জনাব মাহমুদ উল্লাহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ঢাকার বাসায় চিকিৎসাধীন আছেন।

তিনি রামগতি ও কমলনগরের গর্বিত সন্তান জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম), জিয়া পরিবারের বিশ্বস্ত ও পরীক্ষিত সদস্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন মানবিক ডাক্তার খ্যাত ডা. শাহ মুঃ আমান উল্লাহর গর্বিত পিতা। 

শয্যাশায়ী পিতার সুস্থতা সহ নেক হায়াতের জন্য এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন ছেলে ডা. আমান।

Rp / Rp

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ