জামায়াতের সমাবেশ কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীতে টানা নিরাপত্তার চাদর বিস্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশস্থল ও আশপাশ এলাকায় ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সদস্য।
জানা গেছে, যেসব সড়ক দিয়ে জামায়াতের নেতাকর্মীরা রাজধানীতে প্রবেশ করছেন, সেসব রুটেও পর্যাপ্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সকাল থেকে শাহবাগ, মৎস্য ভবন, বাংলা মোটর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকাজুড়ে দলটির নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়, যাতে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।
ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা সমাবেশস্থল ও আশপাশ এলাকায় সন্দেহভাজনদের তল্লাশি করছেন। পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে দায়িত্ব পালনে সচেষ্ট, যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
ডিএমপির বক্তব্য:
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সমাবেশস্থলে ও আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা সতর্ক আছি।”
দলীয় ব্যবস্থাপনা:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের স্বেচ্ছাসেবক দলও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছে। তারা নেতাকর্মীদের নিয়ম মেনে কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন।
ট্রাফিক ব্যবস্থাপনা:
বৃহৎ এই সমাবেশ ঘিরে ট্রাফিক ব্যবস্থায়ও আনা হয়েছে পরিবর্তন। যানজট নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ডাইভারশন দেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী রুমানা নাসরিন জানান, “সকালে কিছুটা চাপ ছিল, তবে তা সামলানো হয়েছে। বড় বাসগুলো সমাবেশস্থলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। নেতাকর্মীরা হেঁটে সমাবেশস্থলে এসেছেন। আমরা ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “এত বড় জনসমাগমে কিছুটা প্রভাব পড়বে, তবে আমরা রাস্তায় আছি এবং ট্রাফিক সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
প্রসঙ্গত, শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হচ্ছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল পর্ব। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা।
Ahad Hossain / Ahad Hossain
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত