ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

গোপালগঞ্জে এনসিপি সমাবেশের পর: কারফিউ শিথিল, দোকানপাট বন্ধ ও জনমনে আতঙ্ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১:২৮

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের পর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সমাবেশের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জেলাজুড়ে কারফিউ জারি করা হয়। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও, জনজীবনে স্বাভাবিকতা ফেরেনি।

সকাল থেকে শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা দেখা গেছে। চৌরঙ্গী, লঞ্চঘাট, বটতলা, কালিবাড়ী ও বিসিক এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। অনেকেই জরুরি প্রয়োজনে বের হলেও চারপাশে থমথমে পরিবেশ বিরাজ করছে।

এক বৃদ্ধা জানান, বাজার করতে এসে তিনি আতঙ্কে পড়েছেন, কারণ দোকানপাটও বন্ধ আর রাস্তাঘাটেও তেমন মানুষ নেই। এক ইজিবাইক চালক বলেন, গত তিন দিন কোনো আয় নেই, আজও যাত্রী নেই। একজন মোটরচালক জানান, লোকজন ভয় পাচ্ছে, তাই ব্যবসা বন্ধ রেখেছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। তবে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে।

সাধারণ মানুষের চোখেমুখে এখনো আতঙ্ক স্পষ্ট। শহরের রাস্তায় যেমন যানবাহন কম, তেমনি মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে।

Ahad Hossain / Ahad Hossain

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ