ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ২:৩৯

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত ছাড়াই দাফন নিয়ে দেশজুড়ে সমালোচনার মধ্যে, সরকার মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

তিনি স্পষ্ট জানান, “ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত চলছে, এবং গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” এসময় তিনি যোগ করেন, “জনগণকে প্রকৃত সত্য জানানো হবে। কার দায় কতটুকু তা বের করতেই তদন্ত কমিটি কাজ করছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অনেক সাংবাদিক জীবন বাজি রেখে ওই সংঘর্ষের মুহূর্তগুলো সরাসরি সম্প্রচার করেছেন। তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। গণমাধ্যমের লাইভ কাভারেজের মাধ্যমে পুরো দেশবাসী ঘটনাগুলো প্রত্যক্ষ করেছে।”

উল্লেখ্য, গত সপ্তাহে গোপালগঞ্জে এনসিপির একটি ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা জানান, “এই কমিটি সব দিক খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। সরকারের অবস্থান পরিষ্কার—কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।”

এদিকে থার্ড টার্মিনালের পরিদর্শন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, “ইমিগ্রেশন পয়েন্টে কত সংখ্যক জনবল লাগবে, যাত্রীদের সমস্যা কোথায় হচ্ছে—এসব খোঁজখবর নিতে আমরা এসেছি।” তিনি আরও বলেন, “থার্ড টার্মিনাল চালু হলে বিদেশফেরত যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এটি অত্যন্ত আধুনিক সুযোগ–সুবিধাসম্পন্ন।”

উদ্বোধনের তারিখ প্রসঙ্গে তিনি বলেন, “এটি আমাদের মন্ত্রণালয়ের আওতায় নয়। তবে সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি, কাজের ৯৯.১৮ শতাংশ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের বিষয়ে তারা শিগগিরই সিদ্ধান্ত নেবেন।”

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার পর সরকারের এমন অবস্থান প্রমাণ করে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার প্রশ্নে সরকার আর কোনো গোপনীয়তা রাখতে চাইছে না। জাতি এখন অপেক্ষায় রয়েছে, তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট ও এর ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের।

Ahad Hossain / Ahad Hossain

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী