কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, নিরাপত্তা জোরদার
কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে পৌঁছান। এর মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা একটি হোটেলে উঠেছেন।
নেতারা জানান, বিকেল ৩টায় শহীদ দৌলত ময়দানে সমাবেশ শুরু হবে। সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং স্থানীয় নেতাকর্মীরা জাতীয় নেতাদের উপস্থিতির অপেক্ষায় আছেন।
কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রিংরোড, টার্মিনাল, কলাতলীসহ শহরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী জানান, এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করবে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে পৌঁছেছেন। বিকেলে তারা সমাবেশে ভাষণ দেবেন।” তিনি আরও বলেন, “এটি গোপালগঞ্জ নয়, এটি কক্সবাজার। এখানে গোপালগঞ্জের হিসাব মাথায় যেন না আসে।”
সমাবেশকে কেন্দ্র করে কক্সবাজারে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এনসিপি নেতারা দাবি করছেন, তাদের সমাবেশে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা সহ্য করা হবে না। অন্যদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এনসিপির সমাবেশের মাধ্যমে কক্সবাজারে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। সমাবেশের পরবর্তী পরিস্থিতি নিয়ে সবার নজর থাকবে।
Ahad Hossain / Ahad Hossain
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না