ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে - উপদেষ্টা আদিলুর রহমান খান


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৯-৭-২০২৫ বিকাল ৬:৪৫

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকা কেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সাথে আশেপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। যার ফলে মানুষ কাজের জন্য ঢাকা আসলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না। বুয়েটের স্থাপত্য বিভাগের ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন: ডিজাইন-গবেষণা আজকের এ উপস্থাপনা ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষ এখন প্লট বরাদ্দ করছে না। ছাত্র-জনতার গণঅভ্যুন্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে এ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি জমি সুরক্ষার জন্য আইন তৈরি করা হচ্ছে।

আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগ আয়োজিত “ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন” শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা একথা বলেন।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় বক্তব্য রাখেন বুয়েট-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী। উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঢাকার আবাসিক এলাকা বাণিজ্যিক এলাকায় পরিণত হচ্ছে। ঢাকার পাশে ফ্লাড ফ্লো জোন ও কৃষি জমিতে আবাসিক এলকা গড়ে উঠছে। যা বন্ধ হওয়ার দরকার।

অন্তর্ভুক্তিমূলক আবাসনের এ আলোচনায় স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গোমেজ তার স্বাগত বক্তব্যে শহরে ক্রমবর্ধমান ঘনত্ব ও আয় বৈষম্যের প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক আবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। যেখানে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. শায়ের গফুর। তিনি ঢাকার নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সম্ভাব্য আবাসন মডেল এবং বাস্তবধর্মী ডিজাইন নীতিমালা উপস্থাপন করেন।

স্থাপত্য বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধি টঙ্গী ও শ্যামপুর এলাকাভিত্তিক দুটি সাইটের ওপর আবাসনের জন্য গবেষণাভিত্তিক ডিজাইন ও সুপারিশ উপস্থাপন করে। আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক আবাসনের জন্য নগর পরিকল্পনা, স্থাপত্য ও নীতি প্রণয়নের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

Ahad Hossain / Ahad Hossain

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী