উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: দগ্ধ অন্তত ৩৫ জন, বার্ন ইউনিটে পাঠানো হয়েছে গুরুতরদের
উত্তরায় মর্মান্তিক একটি দুর্ঘটনায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ‘এফ-৭ বিজিআই’ বিধ্বস্ত হয়ে অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে গুরুতরদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমল কান্তি নাথ।
তিনি বলেন, “আহতদের মধ্যে ৩০-৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। তবে যারা কম গুরুতর, তাদের এখানে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদেরই আনা হচ্ছে, সবার শরীরেই পোড়ার চিহ্ন রয়েছে।”
তিনি আরও জানান, “অনেকের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। এমনকি কিছু রোগীর শ্বাসনালিতেও ধোঁয়া ঢুকে পড়েছে বলে মনে হচ্ছে। দ্রুত রেফার্ড করায় সময়মতো চিকিৎসা শুরু সম্ভব হয়েছে।”
দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরা মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। বিকট বিস্ফোরণ ও আগুনের গোলা দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে ও ক্লাসরুম ছেড়ে বেরিয়ে আসে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে। কলেজ ভবনের সামনে তখন উদ্বিগ্ন অভিভাবকদের দীর্ঘ সারি তৈরি হয়।
কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, “ঘটনার সময় শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। বিকট শব্দে শিক্ষক-শিক্ষার্থী সবাই আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষকরা দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”
এ ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Rp / Rp
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত