জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২ শিশুর মরদেহ, নারী-শিশুসহ চিকিৎসাধীন ৫০ জন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত (বিকেল ৪টা পর্যন্ত) অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জনের মরদেহ সেখানে রাখা হয়েছে। তারা হলেন—অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. তানভীর আহমেদ (ইংলিশ ভার্সন) এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ।
এছাড়া নারী ও শিশুসহ অন্তত ৫০ জন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদের বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান,
“উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে এসেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। দুপুর আড়াইটা থেকে পর্যায়ক্রমে তাদের আনা শুরু হয়েছে এবং তা এখনও অব্যাহত রয়েছে।”
এর আগে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ভবনটির নাম ‘হায়দার হল’ বলে জানা গেছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে ভয়াবহ আগুন ধরে যায়, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দগ্ধ হন এবং স্কুল ভবনের কক্ষগুলোতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, এ ঘটনায় একজনের মৃত্যু ঘটেছে এবং গুরুতর আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ মিশনে ব্যবহৃত ‘এফ-৭ বিজিআই’। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে চিকিৎসা ও নিরাপত্তা কার্যক্রম চলছে।
Rp / Rp
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত