ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা, দুই ভাই আটক


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ বিকাল ৬:৫০
বাগেরহাটের চিতলমারীতে নাতনীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় আলেয়া বেগম (৮০) নামের এক নারীকে হত্যা করেছে দুই যুবক। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার উমজুড়ি গ্রামের কাওছার বাবনা ও আনসার বাবনা নামের দুই যুবক ইট ও পুতা দিয়ে আঘাত করে ওই নারীকে হত্যা করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত কাওছার ও আনসারকে আটক করেছে পুলিশ।
নিহত আলেয়া বেগম ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী। কাওসার (২৮) ও আনসার (২২) একই গ্রামের আসমত বাবনার ছেলে।
নিহত আলেয়া বেগমের ছেলে ভ্যান চালক ফেরদাউস হাওলাদার জানান, তার দুটি ছেলে ও চারটি মেয়ে। কাওসার বাবনা প্রায়ই তার মেয়েদের যৌন হয়রানি করত। এদিন তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে টিউবয়েলে পানি আনতে যায়। এ সময় কাওসার বাবনা শিশুটিকে জড়িয়ে ধরে। শিশুটি তার মাকে বিষয়টি জানালে আলেয়া বেগম নাতনীকে যৌন হয়রানির কারণ জানতে চায়। এতে ক্ষিপ্ত হযে আনসার ও কাওসার বাবনা ইট ও পুতা দিয়ে মা আলেয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মায়ের মৃত্যু হয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, কাওসার বাবনা ও আনসার বাবনা নামের দুই ভাইকে আটক করা হয়েছে। নিহত আলেয়া বেগমের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের স্বজনরা কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

Rp / Rp

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে