ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের দুঃখী জান্নাত পেলো সুখের দোকান


ঠাকুরগাঁও প্রতিনিধি photo ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ২:১৩
জীবনের গল্প অনেকাংশে কল্পনাকেও হার মানায়,নতুন করে ভাবতে বাধ্য করে মানুষকে। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করার স্বপ্ন থাকলেও, সেই স্বপ্ন স্থির হয়না সব নারীর জীবনে। বাস্তবতার কাছে মুখ থুবড়ে দাঁড়ায় সব অনুভুতি। 
 
ঠাকুরগাঁও পরিষদপাড়া কাচাবাজার আড়ৎ এলাকায় লোহার খাঁচাবন্দি ৪ সন্তানদের বয়ে নিয়ে বেড়ানো দুঃখী জান্নাত বেগমের কথকতাও ঠিক তেমনি। সন্তানদের আগলে রাখতে বন্ধুর পথে লড়ে গেছেন যিনি একাই। সমাজের প্রতিকূলতা ভেঙ্গে লোহার খাঁচাবন্দি ৪ সন্তানদের নিয়ে টিকে থাকা সে দুঃখী জান্নাত এবার পেলো সুখের দোকান। 
 
বিভিন্ন গণমাধ্যমে লোহার খাঁচার ৪ সন্তান বয়ে নিয়ে বেড়ানো জান্নাতের  এই সংবাদ প্রচারের পর অনেকেরই দৃষ্টিগোচর হয়। সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজের বিত্তশালিরা । ফিরে আসে জান্নাতের স্বামী হাবিল। বুধবার বিকেলে ‘একজন বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন জান্নাত ও তার স্বামী হাবিলের হাতে “সুখের দোকান” নামের একটি ভ্রাম্যমান মুদির দোকান হস্তান্তর করেন । বিস্কুট, চানাচুর, চিপস, সাবানসহ,নানা পশরায় সুসজ্জিত এই সুখের দোকানই জান্নাতের আগামীর বেচেঁ থাকার সম্বল। আর তাই আয়ের পথ খুঁজে পেয়ে খুশি জান্নাত ও তার স্বামী।
 
গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে জান্নাত জানান, বিভিন্ন গণমাধ্যমে একদিকে যেমন আমার স্বামীকে ফিরে পেয়েছি অন্যদিকে অনেক মানুষকে আমার পাশে সাহায্যের হাত বাড়াতে দেখেছি। আজ আমি ও আমার স্বামীসহ আমরা পেয়েছি সুখের দোকানের মত আয়ের উৎস। আমার স্বামী এ দোকানটি ভালোভাবে পরিচালনা করলে বাচ্চাদের নিয়ে আমি ভালোভাবে চলতে পারবো। 
 
জান্নাতের স্বামী হাবিল জানান, অভাবের কারনে এতগুলো সন্তানদের ফেলে রেখে আমি চলে গিয়েছিলাম। এখন যেহেতু আয়ের একটা উৎস পেয়েছি, এটাকে আকড়ে ধরেই সন্তানদের আর জান্নাতের পাশে আজিবন থাকবো। 
 
কয়েকজন সাংবাদিক জানান, গণমাধ্যম কর্মীরা এমন হাজারো জান্নাতের দুঃখের কথা তুলে ধরলে কর্পোরেট শ্রেণির লোকেরা মফস্বলের এমন মানুষদের পাশে দাড়ানোর সুযোগ পাবে। এভাবেই বাংলাদেশ হবে সহযোগীতার বাংলাদেশ। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক ‘একজন বাংলাদেশের’ পরিচালক বলেন, আমার মত আরো অনেকেই হাজারো জান্নাতের পাশে দাড়ালে আমার এ ক্ষুদ্র পচেষ্টা সফল হবে বলে আমি মনে করি। 
 
এমন উদ্যোগকে সাধুবাদ জানায় ঠাকুরগাঁওবাসী। গনমাধ্যমের বদউলতে এমন হাজারো দুঃখী জান্নাত খুজে পাক এক টুকরো সুখের আশ্রয়।
 
 

Rp / Rp

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান