ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

রাজশাহীতে নিজ ভাইয়ের হাতে ভাই খুন


সবুজ ইসলাম, রাজশাহী photo সবুজ ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ২:১৪

রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুজন হলেন- মো. মেহেদী (২৪) ও তার মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তারা। শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) চাপাতির কোপে গুরুত্বর আহত হয়ে মারা যান আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল মোমিন (৪০)। তিনি গ্রেপ্তার আসামি মেহেদীর সৎ চাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু (৫০)। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক।

শনিবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুরের সঙ্গে তার সৎ ভাই আমিরুলের বিরোধ ছিল। মিজানুর এবার আমিরুলের বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধান লাগিয়েছেন। গত ২১ জুলাই আমিরুলের বাড়ির দুটি পাতিহাঁস ওই জমিতে যায়। এ নিয়ে দুপক্ষের ঝগড়া হয়।

এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে মিজানুরসহ অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে আমিরুল সেখানে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে তার ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদী হয়ে রাজশাহীর দামকুড়া থানায় সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

Rp / Rp

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ