ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর


ঠাকুরগাঁও প্রতিনিধি photo ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ৪:৪১
জনগনের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিশুশ্রমকে নিরসন করে কিভাবে সেসব শিশুদের লেখাপড়ার মধ্যে ফিরিয়ে আনা ও একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় তা বেশি গুরুত্ব দেবে বিএনপি।
 
শনিবার শহরের ইএসডিও’র গোবিন্দনগরস্থ প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে ইএসডিও’র অভিজ্ঞতা উপস্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি উপরোক্ত কথা বলেন।  
 
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুশ্রম নিরসন করাটা খুব কঠিন কাজ। এরপরেও ঠাকুরগাঁওয়ে ইএসডিও এই উদ্যোগ নিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদের। ইএসডিও’র এই সফলতা তাদের প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি তাদের এই সফলতা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে শিশুশ্রম নিরসন করা সম্ভব।
 
ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, সমন্বয় ও সংস্কারন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমূখ।

Rp / Rp

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান