ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে আমন ধানের চারা রোপণ কাজে ব্যস্ত প্রান্তিক চাষিরা


রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ photo রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৭-৭-২০২৫ বিকাল ৫:৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি আমন মৌসুমে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। চলতি আমন মৌসুমে এ বছরে আবহাওয়া অনূকুলে থাকায় আর সময় মত বৃষ্টিপাত হওয়ায় চাহিদা মোতাবেক পানি পেয়ে চারা রোপণ কাজ শুরু করেছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে এ উপজেলায় এ মৌসুমে ১৯ হাজার ২শ’ ৩০ হেক্টর আবাদি জমিতে ইতিমধ্যে চারা রোপণ শুরু হয়েছে। প্রায় ৫ হেক্টর আবাদি জমিতে চারা লাগানো হয়ে গেছে। উপজেলার চান্দাইকোনা বাজারের সার, কীটনাশক ব্যবসায়ী রানা খন্দকার ও আব্দুর রাজ্জাক জানান, গত বছরের চেয়ে এবছরে সময় মত বৃষ্টি হওয়ায় কৃষকেরা অনেকটা আগেই প্রয়োজনীয় সার, কীটনাশক ক্রয় করে তারা জমিতে চারা লাগনো শুরু করেছে। উপজেলার ধলজান গ্রামের কৃষক রমজান আলী জানান, বৃষ্টির পানি জমিতে জমে থাকায় আমরা উপকৃত হয়েছি। যে কারণে চারা রোপন কাজ সহজ হচ্ছে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষী বিষ্ন প্রসাদ গ্রামের কৃষক এস.এম নজরুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকায় জমি চাষাবাদে খরচ কিছুটা কম হলোও অজ্ঞাতকারণে ইউরিয়া সার সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে কতিপয় ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং নিয়মিত থাকলে হয়তো বাজার মূল্যে স্বাভাবিক হয়ে যাবে। এতে কৃষকের উপকার হবে।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, বাজারে সারের কোন সংকট নেই। তারপরও বাজার মনিটরিং করা হচ্ছে। যাতে করে কেউ সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে না পারে।

Rp / Rp

ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড